আন্তর্জাতিক

ইরানে ‘চূড়ান্ত আঘাত’ হানার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Published

on

ইরানে ‘চূড়ান্ত আঘাত’ হানার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে – ইরান যুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’ হানার জন্য মার্কিন স্থলবাহিনীর ব্যবহার হতে পারে। এছাড়া ব্যাপক বোমাবর্ষণসহ বিভিন্ন সামরিক বিকল্পের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২৬ মার্চ) দুজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এ সংবাদ প্রকাশ করেছে।গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না হলে সামরিক সংঘাত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ, লারাক, আবু মুসা ও অন্যান্য দ্বীপে আক্রমণ এবং হরমুজ প্রণালীর পূর্বে ইরানি তেলবাহী জাহাজ অবরোধের মতো বিকল্পগুলো বিবেচনাধীন রয়েছে।অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন -ইরানের সঙ্গে সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হবে। এর ফলে দেশটি আলোচনার টেবিলে অতিরিক্ত সুবিধা পাবে।অপরদিকে ইরান- যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান ও মিসর দু’দেশের আলোচনা আয়োজনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।সূত্রটি আরও বলেছে, ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। কিন্তু আলোচনা থেকে পুরোপুরি সরে আসেনি।

Facebook Comments

Trending

Exit mobile version