অপরাধ

বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

Published

on

বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ইতোমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকুরী করতেন। দুই মাস আগে বিয়ে হয়েছে তার।পুলিশ ও স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ৬ যুবক হেলমেট পরা অবস্থায় বাড়ির মধ্যে ঢুকে পুলিশ পরিচয়ে ধাওয়া করে তাকে। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। এ সময় তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় হামলাকারীরা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানার প্রস্তুতি চলছে।এর আগে, গত ৭ মার্চ রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাম (২৭) নামে এক যুবককে উদ্ধার করে স্থানীয়রা। এর ঠিক ৭দিন পর ১৪ মার্চ রাত সাড়ে দশটার দিকে একই উপজেলার সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সোহাগ হত্যার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Facebook Comments

Trending

Exit mobile version