বিনোদন

কেউ প্রেম করতে চায় না, পাশে বসতেও ভয় পায়: বাঁধন

Published

on

ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি এশিয়া পোস্টের ঈদ স্পেশাল অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অংশ নিয়ে নিজের সম্পর্ক ও সামাজিক অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বাঁধন বলেন, তার সঙ্গে কেউ প্রেম করতে চায় না। এমনকি অনেকেই তাকে ভয় পান বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, কোনো অনুষ্ঠানে গেলে তার পাশের চেয়ার খালি থাকে—মানুষজন দূরে দূরে বসে। পরে তিনি নিজেই ডেকে কাউকে পাশে বসান।

ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হন বলে ইঙ্গিত দেন বাঁধন। তার এই খোলামেলা বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে।

বাঁধন বলেন, ‘আমার সঙ্গে কেউ প্রেম করতে চায় না। সবাই আমাকে ভয় পায়। কেউ আমার পাশেই বসতে চায় না। কোনো অনুষ্ঠানে গেলে আমার পাশের চেয়ার খালি থাকে। সবাই এদিক ওদিক বসে, এরপর আমি আমার পাশে ডেকে এনে বসাই। এর কারণ কী আমি জানি না।’

একই অনুষ্ঠানে তিনি এবারের ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েও কথা বলেন। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা তানিম নূর। ছবিটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও কাজের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্যও পরিচিত বাঁধন। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় বাঁধন অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ‘সুরমা’, গল্পে তিনি একজন মন্ত্রীর স্ত্রী। ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়াও ওটিটিতে মুক্তি পেয়েছে তার ‘চক্র সিজন ২’ অরিজিনাল সিরিজ। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

Facebook Comments

Trending

Exit mobile version