সর্বশেষ

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক!

Published

on

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। গত সোমবার (২৭ এপ্রিল ২০২৬) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।এ সময় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি ও অবকাঠামোগত সুবিধাদি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।পরিদর্শনে বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হলে জেলা প্রশাসক বিদ্যালয়ের কক্ষ সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।এছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিশুদের শতভাগ উপস্থিতি এবং ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।

Facebook Comments

Trending

Exit mobile version