অপরাধ

বরগুনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার!

Published

on

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বরগুনা সদর থানার ২নং গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।অভিযানকালে গোমস্তা সড়কের পূর্ব মাথার একটি তিন রাস্তার মোড় থেকে অলোক কীর্ত্তনীয়া ওরফে অভিজিত (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।গ্রেফতারকৃত কিশোর বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments

Trending

Exit mobile version