জাতীয়

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত!

Published

on

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহ নেয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক নাসিরুদ্দিন।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং যে কোনো দুর্যোগ-দুর্দশায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সকল পেশার শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments

Trending

Exit mobile version