সর্বশেষ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর এপিএস হলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. ফেরদৌস!
মোঃ রাসেল মৃধা বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ দেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতে অভিজ্ঞ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. ফেরদৌস প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন।মঙ্গলবার (৪ মে ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দীন হায়দারের এপিএস হিসেবে দায়িত্ব পালন করবেন।বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের বাসিন্দা মো. ফেরদৌস দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও পুষ্টি খাতে কাজ করে আসছেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা, নীতি নির্ধারণে দক্ষতা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতার কারণে তাঁর এই নিয়োগকে সংশ্লিষ্ট মহল ইতিবাচক হিসেবে দেখছে।পেশাগত জীবনে তিনি বিশ্বব্যাংকের পুষ্টি বিষয়ক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় প্রকল্প পরিচালক, উপদেষ্টা ও পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য সেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নীতি বাস্তবায়নেও তাঁর অবদান উল্লেখযোগ্য।সংশ্লিষ্টদের মতে, এ নিয়োগ ‘সঠিক স্থানে সঠিক ব্যক্তির পদায়ন’-এর একটি দৃষ্টান্ত, যা দেশের স্বাস্থ্য খাতকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
Facebook Comments