জাতীয়

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম!

Published

on

নিজস্ব প্রতিবেদকঃ বিআরটিএ সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।বুধবার (৬ মে) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সার্ভার ও স্টোরেজের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে এই সময় ফুয়েল পাসের নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে।সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয় জানায়, সেবার মানোন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।প্রসঙ্গত, দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে সরকার কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনা এবং জ্বালানি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।এই সেবা যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিআরটিএ। নিবন্ধনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি।স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারকারীরা নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ‘ফুয়েল পাস’ নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

Facebook Comments

Trending

Exit mobile version