সর্বশেষ

৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

Published

on

বরগুনা প্রতিনিধি:বরগুনা সদর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) সন্ধ্যায় সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার একটি দল জানতে পারে, ফুলতলা টু আপগ্রেড বাজারগামী পাকা সড়কের পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।অভিযান চলাকালে দুই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম ও ২০০ গ্রামসহ মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—সাথী আক্তার রুবী (২৫), কুমড়াখালী নতুন আবাসন এলাকার বাসিন্দা।মো. দুলাল হাওলাদার (৪২), ফুলতলা এলাকার বাসিন্দা।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছেন।এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আলীম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments

Trending

Exit mobile version