রাজনীতি

ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ!

Published

on

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাতে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাতের দিকে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না”সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসের কয়েকটি গেটের সামনে অবস্থান নেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকটি গেট ভাঙার চেষ্টার ঘটনাও ঘটে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন সময় অস্থিরতা, ভয়ভীতি ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে।

এজন্য তারা শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান।ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। তবে এ বিষয়ে কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments

Trending

Exit mobile version