জাতীয়

দুই মাসের মধ্যে চালু হতে পারে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা

Published

on

নিজস্ব প্রতিবেদকঃবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আরও উৎসাহিত করতে সরকার শিগগিরই চালু করতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। আগামী দুই মাসের মধ্যেই এ কার্ড চালুর উদ্যোগ বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।যুক্তরাষ্ট্রে চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বৈধ রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।মন্ত্রী জানান, ‘প্রবাসী কার্ড’-এর মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা সহায়তা এবং সম্পদের সুরক্ষাসহ বিভিন্ন বিশেষ সুযোগ দেওয়া হবে। এছাড়া যারা বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সাপোর্ট দেওয়ার বিষয়ও বিবেচনায় রয়েছে।বর্তমানে জাতিসংঘের দ্বিতীয় International Migration Review Forum-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মন্ত্রী। সেখানে তিনি প্রবাসীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।দীর্ঘদিন ধরে প্রবাসীদের একটি বড় দাবি ছিল—বিদেশে মৃত্যুবরণ করলে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার ইতোমধ্যে প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে।প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগে আগ্রহী হলেও নানা জটিলতা ও প্রতারণার কারণে পিছিয়ে যান। এসব সমস্যা সমাধানে নিরাপদ ও সহায়ক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যেও সরাসরি ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করা হচ্ছে।নিজ নির্বাচনী এলাকা সিলেট-৪ এর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলা-এ দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ চলছে।তিনি আরও জানান, জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ এবং পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা ও সুবিধা বাড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।সবশেষে মন্ত্রী রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসা পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments

Trending

Exit mobile version