সর্বশেষ
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার!
কুমিল্লার চান্দিনায় খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে আলমগীর মিয়াজী (৪০) নামে মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।নিহত আলমগীর মিয়াজী জোরপুনি গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলমগীর মিয়াজী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের বাবা আলী মিয়াজী বলেন, খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে তার ছেলের মৃত্যু হয়েছে।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আলমগীর মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে।
Facebook Comments