Connect with us
Porikromanews 728x60 Banner

আইন-আদালত

বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট! ৯ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা!

Published

on

বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা সদর কন্টিনজেন্টের উদ্যোগে ২৭ নভেম্বর ‘বৃহস্পতিবার’ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত টাউন হল মোড়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। লে. আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং–৩৪৯৯) এর নেতৃত্বে নৌবাহিনীর ৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা সদর ট্রাফিক পুলিশের ৩ সদস্য এই অভিযানে অংশ নেন।চেকপোস্টের সময় বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটসহ অন্যান্য নিরাপত্তা বিষয়ক ডকুমেন্ট যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করা হয়।যানবাহন তল্লাশি পরিসংখ্যান:মোটরসাইকেল: ৪৬টিমিনি ট্রাক: ১টিপ্রাইভেট কার: ২টিঅটোরিকশা: ৫টিচেকপোস্ট চলাকালে মোট ৯টি মামলার (সবকটি মোটরসাইকেল) বিপরীতে সর্বমোট ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

💬 Click to view comments