Connect with us
Porikromanews 728x60 Banner

আইন-আদালত

সিলেটে ২৪ ঘণ্টায় ২৬ জন গ্রেফতার, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা!

Published

on

সিলেট মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেফতার করেছে Sylhet Metropolitan Police (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ০৩ মে ২০২৬ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ১০ জনকে গ্রেফতার করা হয়।এদিকে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ২টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২০টি সিএনজি, ২৭টি মোটরসাইকেল এবং অন্যান্য ৮টি যান। আটক যানবাহনের মধ্যে রয়েছে ৬টি প্রাইভেটকার, ১৯টি সিএনজি, ৪৪টি মোটরসাইকেল ও ৪টি অন্যান্য যানবাহন।অন্যদিকে ০৫ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ৭ জন, সন্দেহভাজন ৩ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং ১ জন হকার রয়েছেন।এসময় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট

💬 Click to view comments