Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

মানবস্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদের ভূমিকা অপরিমেয় — ইউএনও মাহমুদুল হাসান

Published

on

পটুয়াখালী প্রতিনিধিঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তির ব্যবহার—প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ শুরু হয়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রাণিসম্পদ চত্বরে আনুষ্ঠানিকভাবে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। তিনি বলেন,
“মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের গরু, মহিষ, ভেড়া-ছাগল, হাঁস-মুরগির মাংস, ডিম ও দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও জানান, সরকার বর্তমানে খামারিদের উৎসাহিত করতে নিয়মিত চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন কার্যক্রম, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সেবা প্রদান করছে।
এসময় তিনি খামারিদের ভেটেরিনারি পরামর্শ নিয়ে বৈজ্ঞানিকভাবে পশুপালনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আকতার, জামায়াতে ইসলামী প্রতিনিধি মোঃ জাকির হোসেন, গণ-অধিকারের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর জামায়াত আমীর মাওলানা বেলাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি নারী চিকিৎসক ডা. ফেরদাউস।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

💬 Click to view comments