Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী কিয়ানা আন্ডারউডের মর্মান্তিক মৃত্যু!

Published

on

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী কিয়ানা আন্ডারউড আর নেই। নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৩ বছর।সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি-এর প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্ক সিটির ডেপুটি কমিশনার অফিসের পাবলিক ইনফরমেশন শাখার এক মুখপাত্রের বরাতে বলা হয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে পিটকিন অ্যাভিনিউ ও মাদার গ্যাস্টন বুলেভার্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ধূসর রঙের গাড়ি তাকে চাপা দেয়।পুলিশের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনায় কিয়ানার মাথা ও শরীর গুরুতরভাবে থেঁতলে যায়। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবাদানকারী সংস্থা (ইএমএস) তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্ট জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী কিয়ানা আন্ডারউডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।ক্যারিয়ারের দিক থেকে কিয়ানা আন্ডারউড কিডস নেটওয়ার্কের জনপ্রিয় স্কেচ শো ‘অল দ্যাট’-এর ১০ম সিজনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেন আমান্ডা বাইনস ও কেনান থম্পসন। আইএমডিবি সূত্রে জানা যায়, ২০০৪ ও ২০০৫ সালে তিনি এই সিরিজে উপস্থিত ছিলেন।এছাড়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিল কসবি নির্মিত অ্যানিমেটেড সিরিজ ‘লিটল বিল’। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত চার সিজনের এই সিরিজে ফিলিসিয়া রামাদ, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস ও রুবি ডিও অভিনয় করেছিলেন।১৯৯৯ সালে ‘দ্য 24 আওয়ার ওম্যান’ চলচ্চিত্রের জন্য নির্বাচিত হন কিয়ানা আন্ডারউড। এতে অভিনয় করেন রোজি পেরেজ, প্যাটি লুপোন ও ওয়েন্ডেল পিয়ার্স। পরে ২০০১ সালে ‘সান্তা, বেবি’ চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেন তিনি, যেখানে প্যাটি লাবেল, ভেনেসা উইলিয়ামস ও আর্থা কিটের মতো তারকারা ছিলেন।এছাড়া পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, জনপ্রিয় মিউজিক্যাল ‘হেয়ারস্প্রে’-এর প্রধান জাতীয় সফরে অভিনয়ের জন্যও কিয়ানাকে নির্বাচন করা হয়েছিল।হঠাৎ এই দুর্ঘটনায় প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে।

💬 Click to view comments