Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

মঠবাড়িয়ায় সুন্দরবনের পরিবেশ রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

Published

on

মঠবাড়িয়ায় সুন্দরবনের প্রতিবেশ রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় “সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুসংস্থান (Ecology) উন্নয়ন” শীর্ষক এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জার্মান কো-অপারেশন, রুপান্তর এবং হেলভেটাস জার্মানি-র সহযোগিতায় মঠবাড়িয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোডাক-এর এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী এবং রুপান্তরের জেলা প্রেজেন্ট অফিসার সাহিদা বানু সোনিয়া।

বক্তারা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দূষণ রোধে স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া পৌরসভার অফিস সহায়ক মোঃ জামাল হোসেন এবং শিক্ষক মোঃ তানভীর।

সুন্দরবন সুরক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন ‘ইয়থ ফর সুন্দরবন’ মঠবাড়িয়া শাখার সভাপতি মোঃ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল অভি। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি সাকিল খান, মোঃ সোহেল, মোঃ কামাল হাং ও মোঃ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য টিকিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

💬 Click to view comments