Connect with us
Porikromanews 728x60 Banner

রাজনীতি

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ডাকসুর ভিপি-জিএস

Published

on

২০২৬ সালের জন্য ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৩৪টি বিভাগে জন্য এই দায়িত্ব বণ্টন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জিএস জায়গা পেয়েছেন।

সংগঠনটির একটি সূত্র জানিয়েছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে ভিপি আবু সাদিক কায়েমকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জিএস এস এম ফরহাদকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক হিসেবে মোস্তাকুর রহমান জাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যকরী পরিষদের তালিকাসহ কমিটির বিস্তারিত তালিকা বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এর আগে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাদিককে।

এ ছাড়া এস এম ফরহাদ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

💬 Click to view comments