Connect with us
Porikromanews 728x60 Banner

Uncategorized

সব পক্ষকে আলোচনায় আসার আহ্বান জাতিসংঘের

Published

on

জাতিসংঘের মানবাধিকার প্রধান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে ফের আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এই হামলা কেবল মৃত্যু, ধ্বংস ও মানবিক কষ্ট বাড়াবে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার টার্ক এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সামরিক হামলা এবং তার পর ইরানের পাল্টা হামলা অত্যন্ত দুঃখজনক। খবর আলজাজিরা

তিনি বলেন, সশস্ত্র সংঘাতে সর্বদা সবচেয়ে বেশি ক্ষতি ভোগ করে সাধারণ মানুষ। ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমস্যার সমাধান নয়। এগুলো শুধু মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্ভোগ বৃদ্ধি করবে।

ভল্কার টার্ক সব পক্ষকে শাসন করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সাধারণ মানুষের ওপর এই ভয়াবহ প্রভাব এড়াতে আমি সবাইকে সংযমী হতে এবং যুক্তি দেখার আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমাতে হবে এবং ফের আলোচনার টেবিলে ফিরে আসতে হবে, যেখানে তারা কয়েক ঘণ্টা আগে সমস্যার সমাধানের চেষ্টা করছিল।’

💬 Click to view comments