Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

আবুধাবির ফরাসি নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় আগুন

Published

on

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত ফ্রান্সের একটি নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) আবুধাবির আল সালাম নামের নৌঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এতে ঘাঁটির একটি গুদামে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, আজ ভোরে আল সালাম নৌঘাঁটির একটি গুদাম লক্ষ্য করে ইরান দুটি ড্রোন দিয়ে হামলা চালায়। হামলার পরপরই সেখানে উদ্ধারকারী দল কাজ শুরু করে। কর্তৃপক্ষের ভাষ্যমতে, ড্রোন আঘাত হানার পর সাধারণ মালামাল বোঝাই দুটি কনটেইনারে আগুন ধরে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে গতকাল শনিবারও আবুধাবিতে একই ধরনের হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ দ্বিতীয় দিনের মতো দেশটিকে লক্ষ্যবস্তু বানাল ইরান।


আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো সামরিক সদস্য বা বেসামরিক ব্যক্তি হতাহত হননি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

💬 Click to view comments