Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

Published

on

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে। লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠোর ও ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার (১ মার্চ) হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাসেম এক বিশেষ বিবৃতিতে জানান, তাদের সর্বোচ্চ নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত।

নাঈম কাসেমের ভাষ্য, ‘মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে দায়িত্ব, তা আমরা খুব শিগগিরই পালন করব। এই শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখা হবে।’

তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব মোকাবিলায় হিজবুল্লাহর যোদ্ধারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে ইরান সরকার নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

💬 Click to view comments