Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

জেরুজালেমে আঘাত হেনেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল

Published

on

দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

আলজাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।

এর আগে বাংলাদেশ সময় রোববার (১ মার্চ) রাতে পৌনে ২টার দিকে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। তবে ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়।

১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে।

💬 Click to view comments