Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

ইসরায়েলে আকাশপথের সঙ্গে সাইবার হামলা

Published

on

ইসরায়েলে আকাশপথের সঙ্গে সাইবার হামলা

চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরায়েলে আঘাত করে যাচ্ছে ইরান। অব্যাহত উত্তেজনার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে, যা দেশটির নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোকে ঝুঁকিতে ফেলেছে। টাইমস অব ইসরায়েলের খবরে জানানো হয়, আধুনিক হিব্রু ভাষার ব্যবহার তদারককারী সরকারি প্রতিষ্ঠান ‘একাডেমি অব দ্য হলি হিব্রু ল্যাঙ্গুয়েজ’ এর ওয়েবসাইট হ্যাক করে সাইটটি অচল করে দিয়েছে হ্যাকাররা।খবরে বলা হয়, অ্যাকাডেমির হিব্রু ও ইংরেজি—দুই ভাষার ওয়েবসাইটই একটি ভিন্ন পাতায় সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি বার্তায় লেখা রয়েছে, ‘এখন আর হিব্রু শেখার দরকার নেই। খুব শিগগিরই এ ভাষার আর প্রয়োজন হবে না।’তার বদলে পাতাটিতে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হান্দালার একটি ছবি ব্যবহার করা হয়েছে। ১৯৬৯ সালে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলি হান্দালা চরিত্রটি তৈরি করেন। পরে এটি ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের পরিচিত প্রতীক হয়ে ওঠে।‘হান্দালা’ ইরানসংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠীরও নাম। অতীতে এই গোষ্ঠী ইসরায়েলি রাজনীতিকদের ডিভাইস এবং সম্প্রতি ক্ল্যালিট হেলথ সার্ভিসের নেটওয়ার্কেও অনুপ্রবেশ করেছে বলে জানা যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেনি। পাশাপাশি ওয়েবসাইটে দেওয়া লোগোটিও তাদের পরিচিত প্রতীকের থেকে কিছুটা ভিন্ন।অ্যাকাডেমি অব দ্য হলি হিব্রু ল্যাঙ্গুয়েজের বৈজ্ঞানিক সম্পাদক বারাক দান বলেন, ‘হিব্রু ভাষার পুনরুজ্জীবন সবসময়ই জায়নবাদের গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসরায়েলিদের কাছে হিব্রু তাদের পরিচয়ের অংশ। তাই ভাষাটিকে ধ্বংস করার চেষ্টা ইসরায়েল রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হয়।’

💬 Click to view comments