সর্বশেষ
আড়ংয়ে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, কাপড় হাতে নিয়েই শোরুম ত্যাগ!
মোঃ শাজনুস শরীফ ঢাকাঃ
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত Aarong শোরুমে কেনাকাটা করতে গিয়ে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে কাপড় হাতে নিয়েই শোরুম ত্যাগ করেছেন বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার Rumeen Farhana।শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর উত্তরা জসীমউদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।ছবিতে দেখা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা কয়েকটি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বের হয়ে আসছেন। পরে বিষয়টি নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে সেটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।স্ট্যাটাসে তিনি লিখেন, আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগেও বহুবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তবে এবার একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও ন্যূনতম সম্মান দেখানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও লিখেন, গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনলেও সেই পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগ না পাওয়া দুঃখজনক। পরিবেশ সুরক্ষার কথা বলে যদি প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হয়, তবে বিকল্প ব্যবস্থাও থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা থাকলে সেই প্রতিষ্ঠানেরও গ্রাহকের প্রতি সম্মান দেখানোর দায়িত্ব রয়েছে।ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইফতারের পর তিনি মায়ের জন্য কাপড় কিনতে উত্তরার জসীমউদ্দিন রোডের আড়ং শোরুমে যান। সেখানে চারটি ম্যাক্সি কিনলে মোট প্রায় সাড়ে চার হাজার টাকার বিল করা হয়। তবে বিল পরিশোধের পর কাপড়ের সঙ্গে কোনো শপিং ব্যাগ দেওয়া হয়নি।তার ভাষ্য অনুযায়ী, শোরুম কর্তৃপক্ষ জানায় শপিং ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পরে কাপড় হাতে নিয়েই শোরুম ত্যাগ করেন।রুমিন ফারহানা আরও বলেন, মূলত মায়ের জন্য নির্দিষ্ট মাপের ম্যাক্সি পাওয়ার কারণে তিনি আড়ংয়ে গিয়েছিলেন। অন্য দোকানে সেই মাপের কাপড় পাওয়া যায় না বলেই সেখানে যেতে হয়েছে। অন্যথায় তিনি ব্যক্তিগতভাবে আড়ং থেকে নিজের জন্য কোনোদিন কাপড় কেনেন না বলেও মন্তব্য করেন।এ বিষয়ে বক্তব্য জানতে রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমের টিএনটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
