Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশ ইরানে আক্রমণ চালাতে পারবে না’

Published

on

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে কোনো দেশ ইরানে আক্রমণ চালাতে পারবে না। ইরানে হামলা করতে কোনো দেশকে এ জলপথ উন্মুক্ত করে দেওয়া হবে না।

সোমবার (১৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

ইসমাইল বাঘাই বলেন, শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে দেওয়া হবে। কারণ, এ অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে। কোনো দেশ ইরানের ওপর আক্রমণ চালানোর জন্য এ জলপথ ব্যবহার করতে পারবে না।

ইসমাইল বাঘাই বলেন, ইরান একটি উপকূলীয় দেশ। এ কারণে দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার আছে। এ জলপথের অপব্যবহার এবং আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য হরমুজ প্রণালিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ইরানিদের । ইরানে হামলা করতে কোনো দেশকে এ জলপথ উন্মুক্ত করে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইরান ঐতিহাসিকভাবে হরমুজ প্রণালির অভিভাবক বা রক্ষাকর্তা। দেশটি এ জলপথটি নিরাপদ রাখার বিষয়টি দেখভাল করে। হরমুজ প্রণালি ইস্যুতে বর্তমান পরিস্থিতি তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী।

💬 Click to view comments