Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

Published

on

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ইরান শুরু করেনি এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করা তেহরানের স্বাভাবিক অধিকার। তিনি জোর দিয়ে বলেন, ‘হুমকিদাতাদের কাছে ইরান কখনো নতি স্বীকার করবে না।’সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলে তা বন্ধ করা উচিত। তিনি জানান, এ বিষয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।

।ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যদি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসন উপেক্ষা করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হামলার নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হামলাকারীদের চাপ দেওয়া জরুরি।পেজেশকিয়ান আরও বলেন, ভুল তথ্যের ভিত্তিতে অন্য দেশ দখলের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করা ‘২১ শতকে মধ্যযুগীয় আচরণের শামিল’।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না- এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ শেষের কথা বলা অর্থহীন। সূত্র: আল-জাজিরা

💬 Click to view comments