Connect with us
Porikromanews 728x60 Banner

রাজনীতি

কাতারফেরত ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

Published

on

মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছেন। কাতার থেকে দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিমানবন্দর পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে।সোমবার (২৩ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে। সূত্রে জানা যায়, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী রিয়াজ খান সরকার পতনের পর পরই কাতার চলে যান। দীর্ঘদিন কাতারে অবস্থান করে সেখান থেকে গত ২২ মার্চ রাতে দেশে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে ছাত্র-জনতার ওপর হামলাসহ তার নামে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।রিয়াজ খানের আটকের বিষয়টি তার চাচাতো ভাই রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাজান খান নিশ্চিত করেছেন।

💬 Click to view comments