Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

বরগুনায় তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা!

Published

on

বরগুনা, তালতলী: বরগুনার তালতলী উপজেলায় এক তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের দিকে উপজেলার উত্তর ঝারাখালি এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, মো. শাহ্ আমল (৪৯) প্রতিদিনের মতো নিজের তরমুজ ক্ষেত পাহারা দিতে রাতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি কোনোভাবে নিজেকে রক্ষা করেন এবং বাসার দিকে ছুটে যান। তবে হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি।ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কৃষকরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান শুরু করা হবে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

💬 Click to view comments