Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

Published

on

পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মোঃ নাঈম হোসেন তালতলী(বরগুনা)প্রতিনিধিবরগুনার তালতলীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রাখা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে বড় ভাই আনোয়ার প্যাদার বিরুদ্ধে মানববন্ধন করেছেন একই পরিবারের ভাই-বোন ও এলাকাবাসী।বুধবার ( ২৫ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বারিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল গনি প্যাদা, আব্দুস সবুর, তারা ভানু, আবুল প্যাদা, নসু খাঁ, মাসুম তালুকদার, হাফেজ মো: ইলিয়াস তালুকদার প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালে পিতা আব্দুল আজিজ প্যাদা মারা যায়। মৃত্যুকালীন তিনি ওয়ারিশ হিসেবে স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে ও ২ নাতনি রেখে যান। তার মৃত্যুকালীন সময়ে স্ত্রী রোকেয়া বেগম, ৫ ছেলে- আনোয়ার প্যাদা, আবুল প্যাদা, আলতাপ প্যাদা, কবির প্যাদা, ছফুর প্যাদা, ৩ মেয়ে- তাসলিমা বেগম, কাজল বেগম, লাকি বেগম, ২ নাতনি- রাবেয়া, বুলবুলি। তার মৃত্যকালীন সময়ে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া মৌজায় এস. এ খতিয়ান নং ৫১২/১৭৫/১৫৯ তে ১৮১ শতাংশ জমি রেখে যায়। এছাড়া ৪ ভাই- আবুল প্যাদা, আলতাপ প্যাদা, কবির প্যাদা, ছফুর প্যাদা ৭৫ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু চার ভাইয়ের দখলে আছে মোট ১০৬ শতাংশ জমি আর বাকি ১১৫ শতাংশ জমি বড় ভাই আনোয়ার প্যাদা জোরপূর্বক দখল করে রেখেছেন। বিভিন্ন ছলচাতুরি করে ভূয়া কাগজ তৈরি অন্য ভাই-বোনেরা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছেন। তারা পৈতৃক সম্পত্তির দাবি করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। এসময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার দাবি করেন।

💬 Click to view comments