Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

ফেরি থেকে পড়ে যাওয়া বাসে অর্ধশতাধিক যাত্রী ছিল

Published

on

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩নং পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্য যাত্রীদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহত ও নিখোঁজদের বিষয়ে পরবর্তী তথ্য পেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

💬 Click to view comments