Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ চালুর প্রতিশ্রুতি বিএনপি নেতার!

Published

on

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী) অনলাইনভিত্তিক আম ব্যবসাকে আরও নিরাপদ ও আস্থাশীল করতে ‘আম কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচিত হলে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আম বিক্রেতা ও ক্রেতার মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কথা জানান তিনি।আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন এবং স্থানীয় ব্যবসা খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন।মঙ্গলবার (৫ মে) সময় সংবাদকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আম আমাদের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদের সুরক্ষা ও উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”তিনি আরও বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, যা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি করে। এ সমস্যা সমাধানে ‘আম কার্ড’ চালু করা হলে লেনদেন আরও নিরাপদ ও স্বচ্ছ হবে বলে তিনি মনে করেন।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও সাক্ষাৎকারেও তিনি অনলাইন আম ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ এবং আস্থার ঘাটতি দূর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।এদিকে, তার এ প্রতিশ্রুতি নিয়ে স্থানীয়ভাবে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

💬 Click to view comments