Connect with us
Porikromanews 728x60 Banner

আইন-আদালত

গ্রেপ্তার বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন শুনানি আজ!

Published

on

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকালে তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর থানার সামনে জড়ো হন। এ সময় তারা মাহদীর মুক্তির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী থানার সামনে অবস্থান নেয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা পর্যায়ের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর রাতেই মাহদী হাসানকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ জানিয়েছে সন্তোষ হত্যা মামলায় মাহদীকে গ্রেপ্তার করা হয়নি। থানায় সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে একটি মামলা করা হয়েছে। তবে ৫ আগস্টের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো মামলায় আইনগতভাবে গ্রেপ্তারের সুযোগ নেই বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, মাহদী হাসান জামিনে মুক্তি পেলে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল করবেন এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

💬 Click to view comments