রাজনীতি
জামায়াত নেতার ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ!
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের অভিযোগে প্রতিবাদ জানিয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের সহ-সভাপতি হাফেজ মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।বিক্ষোভে জামায়াত নেতারা অভিযোগ করেন, উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলী গ্রামে বেলা ২টার দিকে যুবদল নেতা জাফর মেম্বার ও মো. ফারুকের নেতৃত্বে বিএনপির ৪০–৫০ জন কর্মী হুন্ডা মহড়া দিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের গতিরোধ করে তাকে নামিয়ে হামলা ও মারধর করে।এ ঘটনায় জামায়াত নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।
