Connect with us
Porikromanews 728x60 Banner

রাজনীতি

তালতলীতে ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

Published

on

তালতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক ইউপি সদস্যকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।আহত আলী আহম্মদ উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। জানা গেছে, তিনি কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। পথে কালিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত ইউপি সদস্য বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল বলেন, “রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।”তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তিনি বলেন, “ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “আমি এইমাত্র ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

💬 Click to view comments