Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

ডিসি মাসুদের শাস্তির দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচি ঘোষণা

Published

on

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত ‘পুলিশি হামলার’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টায় শাহবাগ থানার সামনে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।একটি লিখিত বার্তায় শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়র নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে এবং নিপীড়নের বিরুদ্ধে তারা এ কর্মসূচি গ্রহণ করেছেন।ঘোষিত কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।২. ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সকল প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

💬 Click to view comments