Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Published

on

নরসিংদীর মনোহরদীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। ডাক্তারদের যদি তাদের পছন্দের জায়গায় দেওয়া যায় তবে স্বাস্থ্যসেবার মান বাড়বে বলে মনে করছি।তিনি বলেন, স্বাস্থ্য খাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করব। সারা দেশে অতিরিক্ত যে অবকাঠামোগুলো হয়ে আছে, কিন্তু চিকিৎসা সেবা চালু হয়নি। সেগুলোতে আমরা আমরা কার্যক্রম শুরু করব। যেমন নরসিংদী ১৫০ শয্যা হাসপাতাল হয়ে আছে চালু হয়নি। এরকম অবকাঠামোসহ সারা দেশে চালু করব, প্রয়োজনে নতুন করব।তিনি আরও বলেন, ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে। কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারে। মায়েদের ব্রেস্ট ক্যানসার সচেতনতাও বাড়ানো হবে। এ ছাড়া যেসব হাসপাতালগুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে পড়ে আছে, সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

💬 Click to view comments