Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

ইরানের নতুন সুপ্রিম লিডারকে পুতিনের বার্তা

Published

on

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোজতবাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করায় পুতিন তাকে অভিনন্দন জানিয়ে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন।সোমবার (৯ মার্চ) রাশিয়ার সরকার এ বিষয়টি জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান এখন সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি। এ কারণে নতুন সুপ্রিম লিডার হিসেবে আপনাকে সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আমি নিশ্চিত যে আপনি সম্মানের সঙ্গে আপনার বাবার কাজ চালিয়ে যাবেন। একইসাথে এ কঠিন সময়ে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।রাশিয়ার সরকারের বিবৃতিতে বলা হয়, পুতিন তেহরানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন – রাশিয়া সব সময় ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার থাকবে।পুতিন আরও বলেন, আমার পক্ষ থেকে আমি ইরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করতে চাই। রাশিয়া দেশটির একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতে থাকবে। আমি আপনার সামনের কঠিন কাজগুলো সমাধানে সাফল্য কামনা করছি। আমি চাই আপনি সব সময় সুস্থ থাকুন এবং আপনার মনোবলের মক্তি অটুট থাকুক।মোজতবা খামেনি (৫৬) ইরানের তৃতীয় সুপ্রিম লিডার। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার নিয়োগকে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসে

💬 Click to view comments