Connect with us
Porikromanews 728x60 Banner

বিনোদন

এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

Published

on

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি বছর ঈদ উৎসবে নিজের চ্যানেলে গান শোনান তিনি। সেই ২০১৬ সাল থেকে শুরু করেছেন একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হওয়া। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে গত বছর থেকে ঘটেছে ছন্দপতন। আসন্ন রোজার ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। খবরটি নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে , এবার ঈদে গান শোনাচ্ছেন না ড. মাহফুজুর রহমান। তিনি গত বছর থেকে গান পরিবেশন করছেন না—তারাই ধারাবাহিকতায় এবারও নতুন কোনো গান গাইবেন না।

‘মন পড়ে রয়’ তার প্রথম ভাইরাল গান। এরপর ‘স্মৃতির আল্পনা আঁকি’ গানের মিউজিক ভিডিওতে তার অঙ্গভঙ্গি এবং গায়কী নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল ও মিম তৈরি হয়েছিল, যা তাকে আরও পরিচিত করে তোলে। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘মন পড়ে রয়’, ‘হৃদয় নাচে’ এবং ‘স্মৃতির আল্পনা আঁকি’। বাংলা গানের পাশাপাশি বেশকিছু হিন্দি গান গেয়েছেন। এছাড়া একগুচ্ছ জনপ্রিয় ইসলামি সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি।

💬 Click to view comments