Connect with us
Porikromanews 728x60 Banner

রাজনীতি

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে: নাহিদ ইসলাম

Published

on

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে: নাহিদ ইসলাম
রাজধানীর মিরপুরে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।

💬 Click to view comments