Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোকে ছয় দফা বার্তা ইরানের 

Published

on

মুসলিম দেশগুলোকে ছয় দফা বার্তা ইরানের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ছয় দফা বার্তা জারি করেছেন। তিনি এতে তেহরানের অবস্থান তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলা লড়াইয়ে ইরান পিছু হটবে না।

সোমবার (১৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

আলি লারিজানি মুসলিমদের ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর জন্য ধর্মীয় কর্তব্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ মুসলিম দেশ এ আগ্রাসনের বিরুদ্ধে ইরানকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে।

আলি লারিজানি বলেন, কিছু ইসলামী সরকারের অবস্থান কি নবীর [মোহাম্মদ] বাণীর সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ, মোহাম্মদ(সা.)) বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে ‘হে মুসলিম!’ বলে ডাকতে শুনে – তার উত্তর দিতে ব্যর্থ হয়, সে কি মুসলিম নয়?

তিনি জানান, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে না। কিন্তু, চলমান সংঘর্ষে মধ্যবর্তী কোনো ক্ষেত্র/পক্ষ নেই । আপনারা কোন দিকে আছেন?

আলি লারিজানি বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে। তারা যদি পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে আসে, তাহলে সব রাষ্ট্রকে নিরাপত্তা দিতে পারে। এভাবে সবার অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত হবে।

এর মাধ্যমে তিনি জানান, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিলোপ সম্ভব। এর মাধ্যমে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তার মতে – ইরান শুধু আমেরিকান ঘাঁটি রয়েছে এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে। কোনো প্রতিবেশীদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে না ইরান।

💬 Click to view comments