রাজনীতি
ঈদ জামাত শেষে কারাবন্দিদের কুশল বিনিময়, রাজসাক্ষী মামুন উপেক্ষিত!
স্টাফ রিপোর্টার:
বরগুনার পাথরঘাটা উপজেলায় চাঞ্চল্যকর পিতা হত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের মৃত মন্টু শিকদারের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, র্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী) ক্যাম্প ও সিপিসি-৩ (মাদারীপুর) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।ঘটনার বিবরণে জানা গেছে, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রায় ৩০ বছর আগে নিহত ব্যক্তির প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর থেকে এই বিরোধ আরও জটিল আকার ধারণ করে।
গত ২০ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভিকটিম বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে আসামিরা লাশ ফেলে পালিয়ে যায়।এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর সন্তান বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।র্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।স্থানীয়দের মতে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
