Connect with us
Porikromanews 728x60 Banner

রাজনীতি

সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ

Published

on

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “সামনের সারিতে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।”সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, “দুই গ্রুপের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা উভয় পক্ষের সহযোগিতায় মীমাংসা করা হয়েছে। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে যথাযথভাবে সম্পন্ন হয়েছে।”ঘটনার সময় অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার ও জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

💬 Click to view comments