সর্বশেষ
ঝালকাঠির নলছিটিতে বাস খাদে, আহত অন্তত ২০ যাত্রী!
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (সকাল) উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’-এর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। দপদপিয়া চৌমাথার মোড়ে ব্রেক করার সময় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়িটি পিছলে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
