Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

স্বামীকে আ’টকে রেখে গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধ’র্ষ’ণ!

Published

on

স্টাফ রিপোর্টার:কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসন তারেক (২৪), আশিক (৩১), আরিফ (৩৪) ও ইসমাইল (৩৭)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি মাদারপুর গ্রাম থেকে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তারা।অভিযোগ অনুযায়ী, অপহরণের পর সারা রাত ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভোরে ভুক্তভোগীর স্বামী স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।পরে নিরুপায় হয়ে স্বজনদের সহায়তায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন ভুক্তভোগী। খবর পেয়ে পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

💬 Click to view comments