আইন-আদালত
বরগুনায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ!
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন কুদরত ই খুদা। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন এসপি কুদরত ই খুদা বলেন, “বরগুনাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমি সর্বোচ্চ পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চাই।”তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি তিনি কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করে জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।বরগুনাবাসী নতুন এসপির যোগদানকে স্বাগত জানিয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
