Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

ফেসবুকে নতুন ক্রিয়েটরদের জন্য বড় সুখবরঃ এক সপ্তাহেই মিলবে মনিটাইজেশন!

Published

on

নিজস্ব প্রতিবেদকঃ সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে কনটেন্ট তৈরিতে আগ্রহী নতুনদের জন্য দারুণ সুযোগ এনেছে ফেসবুক। প্ল্যাটফর্মটি জানিয়েছে, এখন খুব সহজ তিনটি সেটিংস সক্রিয় করলেই মাত্র এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশনের জন্য যোগ্য হওয়া সম্ভব। এতে নতুন ক্রিয়েটরদের আয়ের পথ আরও দ্রুত ও সহজ হয়ে যাচ্ছে।ফেসবুকের নতুন নীতিমালায় আর নেই আগের কঠিন শর্ত কিংবা দীর্ঘ অপেক্ষা। মনিটাইজেশন পেতে যে তিনটি ধাপ সম্পন্ন করতে হবে, সেগুলো হলো ১ প্রফেশনাল মোড চালু করা। ২ ক্রিয়েটর টুলস অ্যাকটিভ করা। ৩ বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করাএছাড়াও, ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমনঃ প্রথমত বয়স ১৮ বা তার বেশি আপনার বয়স ১৮ বা তার বেশি হতে হবে। দুই ফলোয়ার সংখ্যা কমপক্ষে ৫ হাজার আপনার ফলোয়ার সংখ্যা কমপক্ষে ৫ হাজার হতে হবে (রিলস বোনাস পেতে হলে)।তৃতীয়ত ভিডিও কনটেন্ট নিয়মিত পোস্ট করতে হয়। আপনাকে ভিডিও কনটেন্ট নিয়মিত পোস্ট করতে হবে।চতুর্থত – কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা আপনাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।এই সেটিংসগুলো চালুর পর থেকেই ব্যবহারকারীর কনটেন্টের রিচ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। অ্যালগরিদম ভিডিও ও পোস্টগুলোকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেয়। নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হলে মাত্র ৫ থেকে ৭ দিনেই মনিটাইজেশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করা সম্ভব।বিশেষজ্ঞদের মতে, এই নতুন আপডেটের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নতুন কনটেন্ট ক্রিয়েটররা। আগের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে যাওয়ায় তরুণরা আরও বেশি উৎসাহ নিয়ে কনটেন্ট তৈরিতে মনোযোগী হচ্ছেন।ফেসবুকের মনিটাইজেশন টুলসের মধ্যে রয়েছেঃ ইন স্ট্রিম বিজ্ঞাপন মনিটাইজেশন।- রিল বিজ্ঞাপন মনিটাইজেশন। – স্টারস মনিটাইজেশন। – সাবস্ক্রিপশন মনিটাইজেশন।ও- বোনাস মনিটাইজেশন। যা কন্টেন্ট মনিটাইজেশনের মইদ্যে একত্রে দেয়া হয়েছে।এ বিষয়ে সকাল বাংলা নিউজ ফেসবুকের টেকনিক্যাল টিমকে প্রশ্ন করলে তারা জানান, পরীক্ষামূলকভাবে সিস্টেম চালু করার পর দেখা গেছে—নিয়মিত পোস্ট করা ব্যবহারকারীরা আগের চেয়ে দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন। অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের উৎস হিসেবে বিবেচনা করছেন।ফেসবুকের এই উদ্যোগ দেশজুড়ে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

💬 Click to view comments