Connect with us
Porikromanews 728x60 Banner

আন্তর্জাতিক

শিগগিরই দেশে আসছে পেপ্যাল: আন্তর্জাতিক লেনদেনে নতুন সম্ভাবনার দুয়ার

Published

on

নিউজ ডেক্সঃ খুলবে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, ই-কমার্স ব্যবসায়ী ও ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক লেনদেনে নতুন সুযোগ সৃষ্টি হবে।মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের জন্য ৮ জন ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।গভর্নর বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এলসি খোলার ঝামেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ছোট চালানে পণ্য রপ্তানি করা কঠিন হয়ে পড়ে। কিন্তু পেপ্যাল চালু হলে তারা ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অন্যান্য বাজারে সহজে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের মূল্য দেশে আনতে সক্ষম হবেন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় দেশের বহু ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং পেশাজীবী বিদেশ থেকে আয় আনতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হন। অনেক সময় তারা সময়মতো পারিশ্রমিকও পান না। পেপ্যাল চালু হলে এসব সমস্যা দূর হবে।বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট সেবা পেপ্যাল অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ ও আন্তর্জাতিক কেনাকাটায় সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি।নগদ লেনদেন কমানোর ওপর গুরুত্বারোপ করে গভর্নর আরও বলেন, “দেশে দুর্নীতির মূল কারণই হলো নগদ টাকার লেনদেন। তাই ধাপে ধাপে ক্যাশ ট্রানজ্যাকশন কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।” তার মতে, টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়—যা হ্রাস করতে হলে ডিজিটাল লেনদেন বাড়ানো জরুরি।এছাড়া তিনি জানান, কৃষিখাতে ঋণের পরিমাণ বর্তমানে মাত্র ২ শতাংশ, যা বাড়িয়ে অন্তত ১০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। খাদ্য উৎপাদনের সাফল্যের কথা তুলে ধরে গভর্নর বলেন, স্বাধীনতার পর দেশের খাদ্যশস্য উৎপাদন ছিল ১ কোটি ৩০ লাখ টন; এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি টনে। জনসংখ্যা দ্বিগুণ হলেও উৎপাদন তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে—যা বাংলাদেশের জন্য বিশাল অর্জন।পেপ্যালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে দেশের ডিজিটাল অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

💬 Click to view comments