জাতীয়
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ!
নিউজ ডেক্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা আজ বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।📍 কেন্দ্রসমূহভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়খুলনা বিশ্ববিদ্যালয়রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়👥 আসন ও আবেদনকারীএ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট এক হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন।👨 পরিদর্শনবেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
