অপরাধ
৫০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার!
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ খুলনা জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।গ্রেপ্তারকৃত আশিকুল ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোরে নতুন ব্রিজ শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আশিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযানটি পরিচালনা করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমানের তত্ত্বাবধানে এসআই নাসিম উল হক ইমরানসহ পুলিশের একটি দল।ঘটনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তারকৃত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, “রক্ষক যখন ভক্ষক, তখন নিরাপত্তা কোথায়?”—এমন ঘটনা বাহিনীর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন
