অপরাধ
বরগুনার তালতলীতে নৌবাহিনী–পুলিশের যৌথ অভিযানে ১,৪৮৫ পিস ইয়াবাসহ আটক দুই!
মোঃ নাঈম হোসেন, তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ মোঃ নাঈম হোসেন, তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনা জেলার তালতলী উপজেলাতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টের তল্লাশিতে ১,৪৮৫ পিস ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তালতলী–আমতলী সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা ওই স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে মো. হুমায়ুন কবির (৪০) ও মোছা. খুকুমনিকে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ এবং দেহ তল্লাশি (নারী পুলিশের মাধ্যমে) করে মোট ১,৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় দুটি মোবাইল ফোন।নৌবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, আটক দু’জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, নৌবাহিনী–পুলিশের যৌথ তল্লাশি অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
